দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় টেলিভিশন দেশ টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. লায়লা আঞ্জুমান বানু।
এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাকেরুল মাওলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জেলার সহকারী পরিচালক রাফিউর রহমান খান।
অনুষ্ঠানে অংশ নেন জেলা টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, সময় টিভির নিজস্ব প্রতিবেদক কাদির তালুকদার, চ্যানেল ওয়ান নিউজের প্রতিনিধি শরিফুল আলম (সোহেল শরিফ), জিটিভির প্রতিনিধি সোহেল রানা, বাংলাদেশ পোস্টের প্রতিনিধি তানজিমুল হক খান, চ্যানেল এসের প্রতিনিধি সোহেল রানা এবং নাগরিক টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
/অ